অপরাধ

সাঘাটায় পূর্বশত্রুতার জেরে দেড় বিঘা জমির ধান বিষ দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামে শত্রুতার জেরে ধানক্ষেতে বিষাক্ত স্প্রে করে দেড় বিঘা জমির উঠতি ধান গাছ পুড়িয়ে দেওয়ার তীব্র অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক আনিছুর রহমান সাঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে রামনগর গ্রামের কৃষক আনিছুর রহমানের ক্ষেতের ধান গাছগুলো হঠাৎ শুকিয়ে হলুদ বর্ণ ধারণ করতে দেখে স্থানীয়দের নজরে আসে। পরে সেখানে গিয়ে দেখা যায়, রাতের আঁধারে কেউ বা কারা বিষাক্ত কেমিক্যাল/রাসায়নিক স্প্রে করার কারণে সম্পূর্ণ ক্ষেতের ধান পুড়ে নষ্ট হয়ে গেছে। খবর পেয়ে সাঘাটা উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোছা. নার্গিস আক্তার লাকি ঘটনাস্থল পরিদর্শনে যান।

ক্ষতিগ্রস্ত কৃষক আনিছুর রহমান ক্ষোভ প্রকাশ করে জানান, একই গ্রামের আমিরুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে তাঁর এই জমি নিয়ে বিরোধ চলছে। তিনি অভিযোগ করে বলেন, “এর আগেও ধান চারা লাগানোর পরদিন তারা চারা উপড়ে ফেলেছিল। আমাকে প্রাণনাশের হুমকিসহ জমির ধান নষ্টের হুমকি দিয়ে আসছিল। এ বিষয়ে গত ১২ সেপ্টেম্বর আমি পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগও দিয়েছিলাম। এবার রাতের আঁধারে বিষ দিয়ে আমার দেড় বিঘা জমির ধান শেষ করে দিল। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঘাটা উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোছা. নার্গিস আক্তার লাকি বলেন, “গতকালও আমি জমির ধান ভালো দেখেছিলাম। সংবাদ পেয়ে আজ দুটি জমি সরেজমিনে পরিদর্শন করেছি। বিষ প্রয়োগে ধানগাছ শুকিয়ে ক্ষতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।”

এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব রহমান জানান, ঘটনাটির লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থান:
  • রংপুর

Related posts

সাঘাটায় কাঁটাখালী নদীতে ড্রেজার বসিয়ে অবৈধ বালু উত্তোলন: অতিষ্ঠ এলাকাবাসী, ডিসি কার্যালয়ে অভিযোগ

krHasan

১৯ সেপ্টেম্বর লংমার্চ সফল করতে পলাশবাড়ীতে জামায়াতের আলোচনা সভা

samiulislam

রাষ্ট্রীয় কোষাগারের টাকায় সাঘাটায় আওয়ামী লীগ পুনর্বাসন: ঠিকাদার ওবায়দুরের চাঞ্চল্যকর তৎপরতা

mdjhsagor0099@gmail.com

সাঘাটায় জামায়াত কর্মী সালাহ উদ্দিন হত্যার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

mdjhsagor0099@gmail.com

আদালতের স্থিতাবস্থা অমান্য করে ধর্মীয় সাইনবোর্ড টাঙিয়ে পৈতৃক জমি দখলের অভিযোগ সাঘাটায়!

mdjhsagor0099@gmail.com

অবৈধভাবে রাসায়নিক সার মজুদ, ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

krHasan

মন্তব্য করুন