লগইন
লগইন
সারা দেশ

সাঘাটায় ‘ফ্যামিলি কার্ড’ জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন

মোঃ কামরুল হাসান পায়েল সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নে ‘ফ্যামিলি কার্ড’ জরিপ (শুমারি) কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তেলিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই জরিপ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বোনারপাড়া ইউনিয়ন ফ্যামিলি কার্ড জরিপ কার্যক্রমের সুপারভাইজার জনাব আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে এবং সাঘাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব জাহাঙ্গীর কবির জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আলহাজ্ব মোহাম্মদ আলী, বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মো. জসিউল করিম পলাশ, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব শহিদুল ইসলাম বাদল এবং সাঘাটা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম ইকবাল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব মো. হারুনুর রশীদ, বোনারপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব আসাদ শেখ, জনাব মেহেদী হাসান এবং ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব আব্দুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার বিপুলসংখ্যক নারী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে প্রকৃত সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের পরিবারগুলোকে এই জরিপের মাধ্যমে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে, যা সরকারি সহায়তা বণ্টনকে আরও স্বচ্ছ ও জনকল্যাণমুখী করবে। এ সময় স্থানীয়দের মাঝে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

স্থান:
  • রংপুর

Related posts

সাঘাটায় জামায়াত কর্মী সালাহ উদ্দিন হত্যার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

mdjhsagor0099@gmail.com

ফুলছড়ির উদাখালীতে সার নিতে উপচে পড়া ভিড়, ২ জনের বিপরীতে মিলছে ১ বস্তা।

rakibhasanfulchari

সাঘাটায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

krHasan

বোনারপাড়ায় হত্যা মামলা কেন্দ্রিক বাণিজ্য ও নিরপরাধীদের হয়রানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত

mdjhsagor0099@gmail.com

ইউএনও না থাকায় ভোগান্তিতে সাঘাটাবাসী, তিন সপ্তাহ ধরে কার্যক্রম ব্যাহত

krHasan

বোনারপাড়া বাজারের প্রধান সড়ক খানাখন্দে ভরা: ড্রেন উপচে নোংরা পানিতে চরম দুর্ভোগ

krHasan

মন্তব্য করুন