সারা দেশ

ফুলছড়ির উদাখালীতে সার নিতে উপচে পড়া ভিড়, ২ জনের বিপরীতে মিলছে ১ বস্তা।

রাকিব হাসান, ফুলছড়ি প্রতিনিধি।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নে বিএসএসের সার বিতরণকে কেন্দ্র করে সাধারণ কৃষকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। পর্যাপ্ত সার মজুদ থাকার তথ্য থাকলেও চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে কৃষকদের।
তথ্য অনুযায়ী, বিতরণের জন্য ২৮০ বস্তা সার মজুদ রয়েছে। এ সময় সার নিতে আসা কৃষকদের জাতীয় পরিচয়পত্র দেখিয়ে প্রতি দুইজনের মধ্যে একজনকে ১ বস্তা করে সার দেওয়া হচ্ছে বলে জানা গেছে।।

সকাল ৭টা ৩০ মিনিট থেকে সার নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন দক্ষিণ উদাখালী গ্রামের কৃষক মজনু মিয়া। তিনি জানান, তাঁর প্রায় ৬ বিঘা জমি রয়েছে এবং বর্তমানে তাঁর প্রয়োজন ২ বস্তা সার। তবে দীর্ঘ সময় অপেক্ষা করেও প্রয়োজন অনুযায়ী সার পাওয়ার অনিশ্চয়তায় রয়েছেন তিনি।

সার বিতরণ কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

কৃষকদের অভিযোগ, জমির পরিমাণ ও প্রয়োজন বিবেচনায় পর্যাপ্ত সার না পাওয়ায় চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। কৃষকদের চাহিদা অনুযায়ী সুষ্ঠু ও স্বচ্ছভাবে সার বিতরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

স্থান:
  • রংপুর

Related posts

বোনারপাড়ায় হত্যা মামলা কেন্দ্রিক বাণিজ্য ও নিরপরাধীদের হয়রানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত

mdjhsagor0099@gmail.com

সাঘাটায় জামায়াত কর্মী সালাহ উদ্দিন হত্যার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

mdjhsagor0099@gmail.com

মফস্বলে দক্ষ সাংবাদিক তৈরিতে ‘দৈনিক গাইবান্ধার মুখ’-এর বার্ষিক প্রতিনিধি সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

mdjhsagor0099@gmail.com

গাইবান্ধায় পানিসম্পদ প্রতিমন্ত্রীর নদীভাঙন এলাকা পরিদর্শন: এমপি আব্দুল ওয়ারেছের উপস্থিতিতে মেগা প্রকল্পের আশ্বাস

mdjhsagor0099@gmail.com

বোনারপাড়া বাজারের প্রধান সড়ক খানাখন্দে ভরা: ড্রেন উপচে নোংরা পানিতে চরম দুর্ভোগ

krHasan

মন্তব্য করুন