মোঃ কামরুল হাসান পায়েল, সাঘাটা উপজেলা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলার পাঠানপাড়ায় সরকারি রাস্তা অবৈধভাবে দখল ও ক্ষতিসাধনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে দুই ব্যক্তিকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পাঠানপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রী রতন কুমার দত্ত।
অভিযান সূত্রে জানা যায়, সরকারি রাস্তা দখল করে প্রতিবন্ধকতা সৃষ্টি ও ক্ষতিসাধনের দায়ে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর পঞ্চম তফসিলে বর্ণিত অপরাধে ৮৯(২) ধারায় এবং সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ৬৬ ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
এসব মামলায় অভিযুক্ত আজিজ ও মো. রেজাউল করিমকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। সরকারি সম্পদ ও জনসাধারণের চলাচলের পথ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
- রংপুর