আইন আদালত

সাঘাটায় ভ্রাম্যমান অভিযানে ভেঙে দেওয়ার এক মাস না যেতেই অবৈধ ইটভাটা পুনঃনির্মাণ শুরু

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি :
গাইবান্ধার সাঘাটা উপজেলার নশিরারপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অনুমোদনহীন একটি ইটভাটা ভেঙে দেওয়ার পর এক মাস অতিবাহিত না হতেই আবারও প্রকাশ্যে পুনঃনির্মাণ কাজ শুরু করা হয়েছে। এ নিয়ে ভুক্তভোগী এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গাইবান্ধা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন পালের নেতৃত্বে অতি সম্প্রতি (১৬ আগস্ট) উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের নশিরারপাড়া গ্রামে অভিযান চালিয়ে ‘এমএসবি ব্রিকস’ নামের অবৈধ ইটভাটা চিমনি সহ গুঁড়িয়ে দেওয়া হয়। ভ্রাম্যমান আদালতের এ অভিযানের একমাস অতিবাহিত না হতেই ওই ইটভাটা মালিক প্রকাশ্য দিবালোকে আবারও ভাটা পুনঃনির্মাণের কাজ শুরু করেছেন।

ওই ইটভাটার পাশেই কাঁঠালতলী এলাকায় “টিএবি ব্রিকস” নামে আরও একটি ইটভাটা গ্রামের পরিবেশ দূষিত করছে। কাঁঠালতলী-মহিমাগঞ্জ রাস্তা ঘেষা ওই দুই ইটভাটাটি মাটিবাহী ট্রাক্টর বেপরোয়া ভাবে চলাচল করায় স্কুলগামী শিক্ষার্থী সহ পথচারীরা ভোগান্তির শিকার হচ্ছেন।

এলাকার ভুক্তভোগী বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন থেকে গ্রামের মাঝখানে নির্মাণ করা এই ইট ভাটার ক্ষতিকর প্রভাবে অনেক কষ্টে থাকতে হয়। নশিরারপাড়া-বড়াইকান্দি সড়কে চলাচলকারী আবু বক্কর ও আ: মমিন মিয়া বলেন, ইটভাটার প্রভাবে এই এলাকা দিয়ে যাতায়াতে কষ্ট হয়। সরকারিভাবে ভেঙে দেওয়া হলেও এখন আবারও বেআইনি ভাবে তারা পুনঃনির্মাণ কাজ শুরু করলেও যেন দেখার কেউ নেই। ইটভাটা ভেঙে দেওয়ার কারনে গ্রামবাসীর মাঝে আশা জেগেছিলো, আবারো পুনর্নির্মাণ করলে কষ্ট থেকেই যাবে বলে জানালেন, গ্রামের ভুক্তভোগি বাসিন্দারা।

স্থানীয়রা বলছেন, অবৈধ ইটভাটার কালো ধোঁয়ায় দীর্ঘদিন ধরে পরিবেশ দূষণ হয়ে আসছে। ফসলের ক্ষতি হচ্ছে।
এমএসবি ইটভাটার স্বত্বাধিকারী ইনছার আলী মুঠোফোনে বলেন, আমার কিছু বলার নেই। নানা করনে দায় দেনার মধ্যে আছি। ভাটা চালু করা ছাড়া আমাদের পথ নেই।

এ ব্যাপারে কথা হলে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে যথাযথভাবে খোঁজখবর নিয়ে ঊর্ধ্বতনকে অবগত করা হবে।

স্থান:
  • রংপুর

Related posts

বোনারপাড়ায় হত্যা মামলা কেন্দ্রিক বাণিজ্য ও নিরপরাধীদের হয়রানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত

mdjhsagor0099@gmail.com

গাইবান্ধার সাঘাটায় দীর্ঘ ৫ মাস ধরে নিখোঁজ সামিরন বেগম, সন্ধান চায় পরিবার

krHasan

কাতুলী পুরাতন বোর্ড অফিসে কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের কার্যক্রম পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

samiulislam

মন্তব্য করুন