মোঃ কামরুল হাসান পায়েল, সাঘাটা প্রতিনিধি।
গাইবান্ধার সাঘাটা উপজেলার হাট ভরতখালী এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে দুটি পৃথক মামলায় মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে চারটায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪ ধারা লঙ্ঘন করে মোটরযানের বৈধ লাইসেন্স ছাড়া যানবাহন পরিচালনার অপরাধে একই আইনের ৬৬ ধারায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব মামলায় মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সড়ক পরিবহন আইন মেনে চলা, চালকদের কাছে প্রয়োজনীয় লাইসেন্স ও কাগজপত্র সঙ্গে রাখা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে উপজেলা প্রশাসনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।
স্থান:হাট ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা।
- রংপুর