মোঃ কামরুল হাসান পায়েল সাঘাটা উপজেলা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলার ৫ নম্বর কচুয়া ইউনিয়নের উল্লাসোনাতলা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি দোকানের মালিকের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। তাৎক্ষণিক সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত দোকানমালিকদের শুকনো খাবার দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সাঘাটা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত তিনটি দোকানে এসব শুকনো খাবার পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি দোকানমালিকদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় প্রতিবেদন জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রী রতন কুমার দত্ত, ৫ নম্বর কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সাময়িকভাবে কিছুটা সহায়তা পেয়েছেন। একই সঙ্গে তাঁদের আর্থিক পুনর্বাসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।
- রংপুর