লগইন
লগইন
আইন আদালত

সাঘাটায় মোবাইল কোর্টে হেরোইন সেবনকারী তিন যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

মোঃ কামরুল হাসান পায়েল, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের বাটি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে হেরোইন সেবনরত অবস্থায় তিনজনকে আটক ও দণ্ড প্রদান করা হয়েছে। আজ শনিবার (২৮ নভেম্বর ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিটে এই অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়েরকৃত পৃথক ৩টি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— শিমুলতাইড় গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ সোহেল রানা (৪৩), বাটি গ্রামের মৃত সুরুজ ইসলামের ছেলে মোঃ সুমন ইসলাম (২৬) এবং একই গ্রামের মৃত রইচ প্রধানের ছেলে মো. মনু প্রধান (৪৩)।

অভিযান সূত্রে জানা যায়, হেরোইন সেবনরত অবস্থায় হাতেনাতে ধরা পড়ায় মোবাইল কোর্ট দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

স্থান:
  • রংপুর

Related posts

সাঘাটার পাঠানপাড়ায় সরকারি রাস্তা দখল ও ক্ষতিসাধনের দায়ে দুই ব্যক্তিকে জরিমানা

krHasan

কাতুলী পুরাতন বোর্ড অফিসে কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের কার্যক্রম পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

samiulislam

সাঘাটায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

krHasan

বোনারপাড়ায় হত্যা মামলা কেন্দ্রিক বাণিজ্য ও নিরপরাধীদের হয়রানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত

mdjhsagor0099@gmail.com

গাইবান্ধার সাঘাটায় দীর্ঘ ৫ মাস ধরে নিখোঁজ সামিরন বেগম, সন্ধান চায় পরিবার

krHasan

মেধা তালিকায় দেশসেরা সাঘাটার সিয়াম: ১৮তম বিজেএসে প্রথম স্থান অর্জন সিয়ামের

krHasan

মন্তব্য করুন