আইন আদালত

মেধা তালিকায় দেশসেরা সাঘাটার সিয়াম: ১৮তম বিজেএসে প্রথম স্থান অর্জন সিয়ামের

মোঃকামরুল হাসান পায়েল,সাঘাটা প্রতিনিধি:
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে দেশসেরা হয়েছেন গাইবান্ধার সাঘাটা উপজেলার সন্তান আরিফ উল করিম সিয়াম। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (৪১তম ব্যাচ) শিক্ষার্থী।

গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন কর্তৃক প্রকাশিত চূড়ান্ত ফলে তিনি সারাদেশে প্রথম স্থান (১ম মেধা ক্রম) অর্জনের এই গৌরব লাভ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সিয়াম সাঘাটা উপজেলার আমদিরপাড়া গ্রামের সন্তান। তাঁর বাবা মো. রেজাউল করিম এবং মা আলপনা করিম। সিয়ামের স্ত্রী ডা. তবিবা আজিজ (এমবিবিএস)। তাঁর শ্বশুর শহরগছি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আনোয়ারুল আজিজ রুবেল এবং শাশুড়ি চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাজিনা আক্তার বানু কচি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করে ১৮তম বিজেএস পরীক্ষায় অংশ নেন সিয়াম। শুরু থেকেই মেধাবী এই শিক্ষার্থী প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার সব ধাপ পার করে চূড়ান্ত ফলে সারা দেশের মধ্যে সর্বোচ্চ স্থান দখল করেন।

সিয়ামের এই অভাবনীয় সাফল্যের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাঘাটা উপজেলার আমদিরপাড়াসহ পুরো জেলাজুড়ে আনন্দের বন্যা বয়ে যায়। তাঁর নিজ এলাকার বাসিন্দা, শিক্ষক, সহপাঠী ও আত্মীয়-স্বজনরা এই অর্জনে অত্যন্ত গর্বিত ও আনন্দিত।

সিয়ামের এই অসাধারণ কৃতিত্বে দৈনিক গাইবান্ধার মুখ পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। একই সাথে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও উজ্জ্বল সমৃদ্ধি কামনা করেছেন এলাকার সর্বস্তরের মানুষ।

স্থান:
  • রংপুর

Related posts

গাইবান্ধার সাঘাটায় দীর্ঘ ৫ মাস ধরে নিখোঁজ সামিরন বেগম, সন্ধান চায় পরিবার

krHasan

কাতুলী পুরাতন বোর্ড অফিসে কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের কার্যক্রম পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

samiulislam

বোনারপাড়ায় হত্যা মামলা কেন্দ্রিক বাণিজ্য ও নিরপরাধীদের হয়রানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত

mdjhsagor0099@gmail.com

সাঘাটায় ভ্রাম্যমান অভিযানে ভেঙে দেওয়ার এক মাস না যেতেই অবৈধ ইটভাটা পুনঃনির্মাণ শুরু

krHasan

মন্তব্য করুন