আইন আদালত

সাঘাটায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

মোঃ কামরুল হাসান পায়েল,সাঘাটা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবনের অপরাধে নাজমুল হুদা নামের এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) কচুয়া ইউনিয়নের ওসমানের পাড়া এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাঘাটা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া ইউনিয়নের ওসমানের পাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা সেবন করার অপরাধ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নাজমুল হুদাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনাকালে গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থান:
  • রংপুর

Related posts

সাঘাটায় মোবাইল কোর্টের অভিযান: দুই মামলায় ৪ হাজার টাকা জরিমানা

krHasan

বোনারপাড়া বাজারে হোটেল-রেস্তোরাঁয় মোবাইল কোর্ট: দুই মামলায় ২ হাজার টাকা জরিমানা

krHasan

সাঘাটার পাঠানপাড়ায় সরকারি রাস্তা দখল ও ক্ষতিসাধনের দায়ে দুই ব্যক্তিকে জরিমানা

krHasan

কাতুলী পুরাতন বোর্ড অফিসে কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের কার্যক্রম পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

samiulislam

বোনারপাড়া রেলস্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান, প্রথম দিনে ৫০ স্থাপনা উচ্ছেদ

krHasan

গাইবান্ধার সাঘাটায় দীর্ঘ ৫ মাস ধরে নিখোঁজ সামিরন বেগম, সন্ধান চায় পরিবার

krHasan

মন্তব্য করুন