লগইন
লগইন
অপরাধ

সাঘাটায় মোবাইল কোর্টে এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে আখতারুল আলম রতন (৪২) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) বিকেল ৩টা ২০ মিনিটে উপজেলার দক্ষিণ শিমুলতাইড় এলাকায় এই মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৩৬(১) ধারার সারণির ১৬ নম্বর ক্রমিকে অভিযুক্ত আখতারুল আলম রতনকে দোষী সাব্যস্ত করে এই দণ্ডাদেশ দেওয়া হয়। এ ঘটনায় একটি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রী রতন কুমার দত্ত।

মাদকমুক্ত সমাজ গঠন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের আইনানুগ উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সচেতন মহল। নিয়মিত নজরদারি, অপরাধ প্রতিরোধ এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে মাদকের বিস্তার রোধে প্রশাসনের এমন তৎপরতা অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

স্থান:
  • রংপুর

Related posts

সাঘাটায় জুয়ার আসরে পুলিশের অভিযান, তাস ও নগদ টাকাসহ গ্রেপ্তার ৬

krHasan

গাছে পেরেক মেরে ব্যানার-ফেস্টুন: হুমকির মুখে পরিবেশ, নির্বিকার সাঘাটা উপজেলা প্রশাসন

krHasan

আদালতের স্থিতাবস্থা অমান্য করে ধর্মীয় সাইনবোর্ড টাঙিয়ে পৈতৃক জমি দখলের অভিযোগ সাঘাটায়!

mdjhsagor0099@gmail.com

সাঘাটার মুন্সিরহাটে পূর্ব শত্রুতার জের ধরে মারপিট ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে তিনজন আহত!

krHasan

রাষ্ট্রীয় কোষাগারের টাকায় সাঘাটায় আওয়ামী লীগ পুনর্বাসন: ঠিকাদার ওবায়দুরের চাঞ্চল্যকর তৎপরতা

mdjhsagor0099@gmail.com

১৯ সেপ্টেম্বর লংমার্চ সফল করতে পলাশবাড়ীতে জামায়াতের আলোচনা সভা

samiulislam

মন্তব্য করুন