লগইন
লগইন
অপরাধ

সাঘাটায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের সাবেক নেতা নুরনবী বেপারী গ্রেফতার

মোঃ কামরুল হাসান পায়েল,সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সাবেক নেতা মোহাঃ নুরনবী বেপারীকে (৫০) গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নুরনবী বেপারী উপজেলার ঝরা বর্ষা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। তিনি গাইবান্ধা জেলা কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং ঘুড়িদহ ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাবেক সহসভাপতি ছিলেন।

সাঘাটা থানা পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত অভিযান ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে নুরনবী বেপারীকে গ্রেফতার করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থান:
  • রংপুর

Related posts

সাঘাটায় জামায়াত কর্মী সালাহ উদ্দিন হত্যার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

mdjhsagor0099@gmail.com

১৯ সেপ্টেম্বর লংমার্চ সফল করতে পলাশবাড়ীতে জামায়াতের আলোচনা সভা

samiulislam

বোনারপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৪ মামলায় আড়াই হাজার টাকা জরিমানা

krHasan

সাঘাটায় মোটরসাইকেল পার্টস ব্যবসায়ীকে কুপিয়ে জখম, রংপুর মেডিকেলে চিকিৎসাধীন

krHasan

বোনারপাড়ায় অবৈধভাবে সার সংরক্ষণের দায়ে ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা

krHasan

সাঘাটায় যুবদল আহ্বায়ক টুকুর ওপর সশস্ত্র হামলা, হাসপাতালে চিকিৎসাধীন

krHasan

মন্তব্য করুন