সাঘাচ উপজেলা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় অবৈধভাবে সার সংরক্ষণের অভিযোগে এক সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বোনারপাড়ার কাজী আজহার আলী হাই স্কুলের গেট-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে হক ট্রেডার্সকে এই জরিমানা করা হয়। সাঘাটা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত অভিযানের নেতৃত্ব দেন।
এ সময় পুলিশ, উপজেলা কৃষি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থান:
- রংপুর