স্বাস্থ্য

সাঘাটায় আকলিমা নামে এক নারী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

মোঃ কামরুল হাসান পায়েল সাঘাটা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আকলিমা বেগম (৫০) নামের এক নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তিনি উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকলিমা বেগম গত কয়েক দিন ধরে তীব্র জ্বরে ভুগছিলেন। পরে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পরীক্ষা-নিরীক্ষা করালে তার শরীরে ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয়। রবিবার (৪ অক্টোবর) তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া শুরু হয়।

এ বিষয়ে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ড. তাহমিদুর রহমান মাসুক জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, “ডেঙ্গু হলে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে অবহেলা করাও ঠিক হবে না। কারো জ্বর, তীব্র মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীর বা জয়েন্টে ব্যথা, বমি কিংবা প্রচণ্ড দুর্বলতা দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজনে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হবে।”

এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

স্থান:
  • রংপুর

Related posts

আপনাদের সামান্য সহযোগিতা বাঁচাতে পারে পাঁচ বছরের শিশু রাইয়ানকে

mdjhsagor0099@gmail.com

সাঘাটায় ফ্রিতে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পের শুভ উদ্বোধন

krHasan

মন্তব্য করুন