মোঃ কামরুল হাসান পায়েল, সাঘাটা প্রতিনিধি:
বগুড়া জেলার সোনাতলা উপজেলার জুমারবাড়ি বারোকোনা এলাকার মো. ইমরান হোসেন ও ঈশা মনি আক্তারের একমাত্র সন্তান শিশু রাইয়ান (৫)। জন্মের পর থেকে বাবা-মায়ের স্নেহে বড় হতে থাকা এই ফুটফুটে শিশুটির জীবনে ২০২২ সালের ১৬ ডিসেম্বর নেমে আসে ভয়ংকর অন্ধকার—তার শরীরে ধরা পড়ে মরণব্যাধি ক্যানসার।
যে বয়সে সহপাঠীদের সাথে মাঠে দৌড়ানো আর খেলাধুলায় মেতে থাকার কথা, সেই বয়সে বিগত তিন বছর ধরে রাইয়ান লড়ে যাচ্ছে মৃত্যুর সঙ্গে। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী বাবা ইমরান হোসেন সন্তানের চিকিৎসার খরচ চালাতে গিয়ে ইতোমধ্যে ভিটেমাটি বিক্রি করে শেষ সম্বলটুকুও নিঃশেষ করেছেন। চিকিৎসা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেলেও সম্প্রতি ক্যানসার আবার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে, যা এখন ছড়িয়ে গেছে মাথা পর্যন্ত।
একমাত্র উপায় বোন ম্যারো ট্রান্সপ্লান্ট:
চিকিৎসকদের মতে, রাইয়ানকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে জরুরি ভিত্তিতে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট (BMT) করা প্রয়োজন। এই চিকিৎসার জন্য আনুমানিক ৬০ থেকে ৭০ লাখ টাকা প্রয়োজন, যা রাইয়ানের পরিবারের পক্ষে যোগাড় করা একেবারেই অসম্ভব।
সন্তানকে হারানোর শঙ্কায় দিশেহারা মা-বাবা বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে আকুল আবেদন জানিয়েছেন। আপনাদের ক্ষুদ্র আর্থিক সহযোগিতা ও দোয়া ফিরিয়ে দিতে পারে নিষ্পাপ এই শিশুটির প্রাণ।
সহযোগিতা পাঠানোর ঠিকানা:
মোবাইল ব্যাংকিং:
বিকাশ (Personal): 01715289515
নগদ: 01715289515
ব্যাংক হিসাব:
ডাচ-বাংলা ব্যাংক (Agent Banking):
হিসাবের নাম: Md Imran Hossain
Account No: 7017514383788
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি:
শাখা: বড়গোলা শাখা, বগুড়া
হিসাবের নাম: Md Imran Hossain
Account No: 20503120201328715
যোগাযোগ: 01715289515
আপনার সামান্য অনুদান ও একটি শেয়ার হতে পারে শিশু রাইয়ানের জীবন বাঁচানোর উসিলা।
- রংপুর