অপরাধ

গাছে পেরেক মেরে ব্যানার-ফেস্টুন: হুমকির মুখে পরিবেশ, নির্বিকার সাঘাটা উপজেলা প্রশাসন

সাঘাটা প্রতিনিধি:
সাঘাটা উপজেলা পরিষদ চত্বর যেকোনো এলাকার প্রশাসনিক ও সুশীল চর্চার কেন্দ্রবিন্দু। অথচ গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসন কার্যালয় ও বোনারপাড়া চত্বর এলাকায় দেখা যাচ্ছে উল্টো চিত্র। সরকারি নিষেধাজ্ঞা ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখানকার সবুজ গাছগুলোতে পেরেক ঠুকে টাঙানো হয়েছে শত শত ব্যানার, পোস্টার ও ফেস্টুন। এতে একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়ে পুরো এলাকা দৃষ্টিকটু হয়ে পড়েছে, অন্যদিকে চরম হুমকির মুখে পড়েছে গাছগুলোর স্বাভাবিক বৃদ্ধি ও জীবন।

সরেজমিনে দেখা যায়, সাঘাটা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় সংলগ্ন এলাকা, প্রশাসন প্রাঙ্গণ এবং বোনারপাড়া চত্বরের ছোট-বড় প্রায় প্রতিটি গাছের কান্ডে লোহার পেরেক মেরে কোচিং সেন্টার, বাণিজ্যিক ও রাজনৈতিক বিভিন্ন ব্যানার-ফেস্টুন ঝুলিয়ে দেওয়া হয়েছে। লোহা ও জং ধরার কারণে গাছের কান্ডে তৈরি হচ্ছে স্থায়ী ক্ষত। এতে পানি ও পুষ্টি সংবহন ব্যাহত হয়ে অনেক গাছ ইতিমধ্যেই শুকাতে শুরু করেছে।

পরিবেশ বিশেষজ্ঞদের মতে, গাছে পেরেক মারলে তা ছত্রাক ও ব্যাকটেরিয়া আক্রমণের শিকার হয়, যা পরবর্তীতে গাছটিকে ধীরে ধীরে ভেতর থেকে মেরে ফেলে। সরকারি আইন অনুযায়ী গাছে পেরেক মারা এবং নির্ধারিত স্থানের বাইরে পোস্টার বা ফেস্টুন টাঙানো শাস্তিযোগ্য অপরাধ। অথচ স্থানীয় প্রশাসনের নাকের ডগায় সরকারি চত্বরেই চলছে এই আইন লঙ্ঘনের মহোৎসব।

স্থানীয় সচেতন মহল ও পরিবেশপ্রেমীদের দাবি, অনতিবিলম্বে সরকারি ‘দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২’ অনুযায়ী গাছে পেরেক মেরে ঝোলানো এসব অবৈধ ব্যানার-ফেস্টুন দ্রুত অপসারণ করা হোক এবং অপরাধীদের বিরুদ্ধে সাঘাটা উপজেলা প্রশাসন কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করুক।

স্থান:
  • রংপুর

Related posts

সাঘাটায় বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

krHasan

সাঘাটায় কাঁটাখালী নদীতে ড্রেজার বসিয়ে অবৈধ বালু উত্তোলন: অতিষ্ঠ এলাকাবাসী, ডিসি কার্যালয়ে অভিযোগ

krHasan

সাঘাটায় পরিবেশদূষণকারী অবৈধ কয়লা তৈরির চুল্লি ধ্বংস করল ভ্রাম্যমাণ আদালত

krHasan

আদালতের স্থিতাবস্থা অমান্য করে ধর্মীয় সাইনবোর্ড টাঙিয়ে পৈতৃক জমি দখলের অভিযোগ সাঘাটায়!

mdjhsagor0099@gmail.com

পলাশবাড়ী থানার সামনে অপহরণের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন

samiulislam

অবৈধভাবে রাসায়নিক সার মজুদ, ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

krHasan

মন্তব্য করুন