লগইন
লগইন
অপরাধ

সাঘাটায় পরিবেশদূষণকারী অবৈধ কয়লা তৈরির চুল্লি ধ্বংস করল ভ্রাম্যমাণ আদালত

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা ও গোবিন্দগঞ্জ উপজেলার সীমান্তঘেঁষা কামালেরপাড়া ইউনিয়নের বাঙ্গাবাড়ি ব্রীজ গ্রামে বাঙালি নদীর তীরসংলগ্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানায় এক বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে গোবিন্দগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে কাঠ পোড়ানোর অবৈধ চুল্লিগুলো সম্পূর্ণ ধ্বংস করা হয়। এ সময় গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চুল্লি ধ্বংস ও আগুন নেভাতে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাঙালি নদীর তীরবর্তী ফসলি জমি ও আবাসিক এলাকা সংলগ্ন স্থানে অবৈধভাবে চুল্লি বসিয়ে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছিল। এতে করে সংলগ্ন এলাকার পরিবেশ প্রচণ্ড দূষিত হচ্ছিল এবং আশেপাশের বাসিন্দাদের স্বাস্থ্য ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) জানান, “পরিবেশ ধ্বংসকারী ও অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। যে জমির ওপর এই অবৈধ কয়লার কারখানা স্থাপন করা হয়েছে, আইন অনুযায়ী সেই জমির মালিকের বিরুদ্ধেও দ্রুত মামলা দায়ের করা হবে।”

প্রশাসনের এ ধরনের তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ ও স্থানীয় পরিবেশ সচেতন মহল।

স্থান:
  • রংপুর

Related posts

সাঘাটায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান, কাঁকড়া চালকের কারাদণ্ড

krHasan

সাঘাটার মুন্সিরহাটে পূর্ব শত্রুতার জের ধরে মারপিট ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে তিনজন আহত!

krHasan

সাঘাটায় মাদকের সয়লাব: ৭ মাদক কারবারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসি, এসপি, ইউএনও ও ওসির কাছে আবেদন

krHasan

বোনারপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৪ মামলায় আড়াই হাজার টাকা জরিমানা

krHasan

১৯ সেপ্টেম্বর লংমার্চ সফল করতে পলাশবাড়ীতে জামায়াতের আলোচনা সভা

samiulislam

গাছে পেরেক মেরে ব্যানার-ফেস্টুন: হুমকির মুখে পরিবেশ, নির্বিকার সাঘাটা উপজেলা প্রশাসন

krHasan

মন্তব্য করুন