অপরাধ

অবৈধভাবে রাসায়নিক সার মজুদ, ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমাণ প্রতিনিধি মোঃ লিমন মিয়া
গাইবান্ধার সাদুল্লাপুরে অবৈধভাবে রাসায়নিক সার মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার দোকান থেকে বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইদিলপুর ইউনিয়নে ইদিলপুর গ্রামের ইদিলপুর দাখিল মাদ্রাসার সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

জানা যায়, ইদিলপুর ইউনিয়নের ইদিলপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে রাশেদের দোকানে অনুমোদনবিহীনভাবে বিভিন্ন ধরনের রাসায়নিক সার মজুদ করে রাখার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানের সময় দোকানে মজুদ থাকা ৭ বস্তা ইউরিয়া, ৩৪ কেজি এমওপি, ১ বস্তা ডিএপি এবং ৪৪ কেজি টিএসপি সার জব্দ করা হয়।
পরে অবৈধভাবে সার মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ী রাশেদকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ সূত্রে জানা যায়, কৃষকদের মাঝে সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা এবং অবৈধভাবে সার মজুদ ও কৃত্রিম সংকট তৈরিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থান:

    Related posts

    সাঘাটায় কাঁটাখালী নদীতে ড্রেজার বসিয়ে অবৈধ বালু উত্তোলন: অতিষ্ঠ এলাকাবাসী, ডিসি কার্যালয়ে অভিযোগ

    krHasan

    গাছে পেরেক মেরে ব্যানার-ফেস্টুন: হুমকির মুখে পরিবেশ, নির্বিকার সাঘাটা উপজেলা প্রশাসন

    krHasan

    আদালতের স্থিতাবস্থা অমান্য করে ধর্মীয় সাইনবোর্ড টাঙিয়ে পৈতৃক জমি দখলের অভিযোগ সাঘাটায়!

    mdjhsagor0099@gmail.com

    রাষ্ট্রীয় কোষাগারের টাকায় সাঘাটায় আওয়ামী লীগ পুনর্বাসন: ঠিকাদার ওবায়দুরের চাঞ্চল্যকর তৎপরতা

    mdjhsagor0099@gmail.com

    সাঘাটায় জামায়াত কর্মী সালাহ উদ্দিন হত্যার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

    mdjhsagor0099@gmail.com

    বোনারপাড়ায় অবৈধভাবে সার সংরক্ষণের দায়ে ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা

    krHasan

    মন্তব্য করুন