মোঃ কামরুল হাসান পায়েল, সাঘাটা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটায় মাদক সেবনের অপরাধে স্বপন মিয়া (২৯) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল ১৭ অক্টোবর (শনিবার) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সাঘাটা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মুক্তিনগর ইউনিয়নের মুক্তিনগর গ্রামের লাল মিয়ার ছেলে স্বপন মিয়াকে গ্রেফতার করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় এ বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।
- রংপুর