সারা দেশ

বোনারপাড়ায় হত্যা মামলা কেন্দ্রিক বাণিজ্য ও নিরপরাধীদের হয়রানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত

মোঃ কামরুল হাসান স্টাফ রিপোর্টর (গাইবান্ধা):

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচন কেন্দ্রিক বিরোধের জের ধরে সৃষ্ট জোড়া মৃত্যুর ঘটনাকে পুঁজি করে বাণিজ্য, ব্যক্তি আক্রোশ মেটানো ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিরপরাধ মানুষকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে ও প্রকৃত সত্য তুলে ধরতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় সাঘাটা উপজেলা বিএনপি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ জুন বোনারপাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে সম্পূর্ণ ব্যক্তিগত আক্রোশের জেরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ওই ঘটনায় সাইফুল্লাহ বারী নামের এক যুবক নিহত হন এবং সালা উদ্দিন মারাত্মক আহত হন। উক্ত ঘটনায় নিহত সাইফুল্লাহর বাবা ৬ জনকে আসামি করে মামলা করলে পুলিশ ইতোমধ্যে ৪ জনকে গ্রেপ্তার করে জেলে পাঠায়।

তবে চিকিৎসাধীন অবস্থায় ৪৮ দিন পর আহত সালা উদ্দিন মৃত্যুবরণ করলে পরিস্থিতি ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ তোলা হয়েছে। সালা উদ্দিনের ভাই ও বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুর রহমান এই মৃত্যুকে কেন্দ্র করে অর্থ বাণিজ্য ও ব্যক্তি আক্রোশ মেটাতে তৎপর হয়ে ওঠেন। পরবর্তীতে তার বাবা শামছুল হক দুদুকে দিয়ে আগের ৬ আসামির পাশাপাশি জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মোস্তাক আহমেদ মিলন এবং গাইবান্ধা জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আনিছুর রহমানসহ নতুন করে আরও ৫ জন নিরপরাধ ব্যক্তিকে জড়িয়ে আদালতে মিথ্যা মামলা দায়ের করান।

উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জানান, দলের নাম ব্যবহার করে নানা অপকর্ম পরিচালনা, নিরপরাধ মানুষকে হয়রানি করা এবং এই মিথ্যা মামলায় নিজে সাক্ষী হওয়ার অভিযোগে বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুর রহমানকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নেতৃবৃন্দ অবিলম্বে এই সাজানো ও বানোয়াট মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন।

স্থান:

    Related posts

    মফস্বলে দক্ষ সাংবাদিক তৈরিতে ‘দৈনিক গাইবান্ধার মুখ’-এর বার্ষিক প্রতিনিধি সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

    mdjhsagor0099@gmail.com

    ফুলছড়ির উদাখালীতে সার নিতে উপচে পড়া ভিড়, ২ জনের বিপরীতে মিলছে ১ বস্তা।

    rakibhasanfulchari

    গাইবান্ধায় পানিসম্পদ প্রতিমন্ত্রীর নদীভাঙন এলাকা পরিদর্শন: এমপি আব্দুল ওয়ারেছের উপস্থিতিতে মেগা প্রকল্পের আশ্বাস

    mdjhsagor0099@gmail.com

    বোনারপাড়া বাজারের প্রধান সড়ক খানাখন্দে ভরা: ড্রেন উপচে নোংরা পানিতে চরম দুর্ভোগ

    krHasan

    সাঘাটায় জামায়াত কর্মী সালাহ উদ্দিন হত্যার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

    mdjhsagor0099@gmail.com

    মন্তব্য করুন