সারা দেশ

ইউএনও না থাকায় ভোগান্তিতে সাঘাটাবাসী, তিন সপ্তাহ ধরে কার্যক্রম ব্যাহত

মোঃ কামরুল হাসান পায়েল, সাঘাটা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলায় প্রায় তিন সপ্তাহ ধরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদ শূন্য রয়েছে। ফলে উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

জানা যায়, গত ১০ সেপ্টেম্বর সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল কবীর বদলি হয়ে ময়মনসিংহ জেলার একটি উপজেলায় যোগদানের উদ্দেশ্যে বিদায় নেন। এরপর থেকে পার্শ্ববর্তী ফুলছড়ি উপজেলার ইউএনও মোঃ মোস্তাফিজুর রহমান সাঘাটা উপজেলার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইউএনও সপ্তাহে মাত্র দুইদিন সাঘাটা উপজেলা পরিষদ কার্যালয়ে অফিস করছেন। ফলে প্রশাসনের বিভিন্ন সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের বারবার উপজেলা সদরে আসতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ভরতখালী ইউনিয়নের বাসিন্দা মশিউর রহমান জানান, ছোট ভাইয়ের জন্মনিবন্ধন সংক্রান্ত কাজে ইউএনও কার্যালয়ে গিয়ে তিনি জানতে পারেন কর্মকর্তা অফিসে নেই। কাজ না করেই তাকে ফিরে আসতে হয়েছে। ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন জানান, ইউএনও বদলি হওয়ার পর জন্মনিবন্ধন সংশোধনসহ প্রশাসনিক কিছু কাজে নাগরিকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। তবে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কার্যক্রম শুরু করায় ভোগান্তি কিছুটা কমেছে।

এ বিষয়ে ফুলছড়ি উপজেলার ইউএনও ও সাঘাটা উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইউএনও মোঃ মোস্তাফিজুর রহমানের সাথে মুঠোফোনে কথা বলা হলে তিনি জানান, একা হয়ে দুটি স্টেশনে প্রতিদিন কাজ করা অনেকটাই চাপের, তারপরেও নাগরিক সেবা ও জন্মনিবন্ধনের কাজগুলো নিয়মিত মনিটরিং করে সম্পন্ন করা হচ্ছে।

স্থান:
  • রংপুর

Related posts

সাঘাটায় জামায়াত কর্মী সালাহ উদ্দিন হত্যার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

mdjhsagor0099@gmail.com

বোনারপাড়ায় হত্যা মামলা কেন্দ্রিক বাণিজ্য ও নিরপরাধীদের হয়রানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত

mdjhsagor0099@gmail.com

মফস্বলে দক্ষ সাংবাদিক তৈরিতে ‘দৈনিক গাইবান্ধার মুখ’-এর বার্ষিক প্রতিনিধি সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

mdjhsagor0099@gmail.com

গাইবান্ধায় পানিসম্পদ প্রতিমন্ত্রীর নদীভাঙন এলাকা পরিদর্শন: এমপি আব্দুল ওয়ারেছের উপস্থিতিতে মেগা প্রকল্পের আশ্বাস

mdjhsagor0099@gmail.com

সাঘাটায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

krHasan

বোনারপাড়া বাজারের প্রধান সড়ক খানাখন্দে ভরা: ড্রেন উপচে নোংরা পানিতে চরম দুর্ভোগ

krHasan

মন্তব্য করুন