আহ্বায়ক আসাদ খন্দকার, সিনিয়র যুগ্ন আহবায়ক, মিজানুর রহমান রাঙ্গা, সদস্য সচিব জাহিদ হাসান সাগর
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক যুগান্তরের সাঘাটা উপজেলা প্রতিনিধি মো. আসাদুজ্জামান খন্দকার (আসাদ খন্দকার) কে আহ্বায়ক এবং দৈনিক সংগ্রামের সাঘাটা উপজেলা প্রতিনিধি মো. জাহিদ হাসান সাগরকে সদস্য সচিব করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সাঘাটা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের এক সভায় সর্বসম্মতিক্রমে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে দৈনিক আমার দেশ পত্রিকার সাঘাটা উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান রাঙ্গাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন কামরুল হাসান পায়েল, মো. সানোয়ার হোসেন, এস এম মিনহাজুল রাব্বী, মোকছেদুর রহমান, খালেদ হাসান, আনাম হোসেন, আলমগীর হোসেন, মির্জা মো. নূরনবী, মেহেরাব হোসেন ইমরান, মুন্সি জাহিদ সরকার, আশিকুর রহমান আশিক ও মাছিদুল ইসলাম।
সভায় উপস্থিত সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাঘাটা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, অনিয়ম-দুর্নীতি ও জনদুর্ভোগের চিত্র গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের অধিকার ও পেশাগত স্বার্থ রক্ষায় নবগঠিত কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
তাঁরা আরও বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা, সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখা এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে গঠনমূলক ভুমিকা রাখাই হবে এ কমিটির অন্যতম লক্ষ্য।
নবগঠিত আহ্বায়ক কমিটি সাঘাটা উপজেলার সাংবাদিক সমাজের ঐক্য ও পেশাগত মানোন্নয়নে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
- রংপুর