রাজনীতি

সাঘাটায় যুবদলের উদ্যোগে দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাঘাটা প্রতিনিধি:
সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাঘাটা উপজেলা যুবদলের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বোনারপাড়া বাজার ও উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বোনারপাড়া উপজেলা চত্বরে গিয়ে শেষ হয় এবং সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জনাব আহমেদ কবির শাহীন, আহ্বায়ক, সাঘাটা উপজেলা যুবদল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব আলহাজ্ব মোহাম্মদ আলী, আহ্বায়ক, সাঘাটা উপজেলা বিএনপি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জনাব মোস্তাক আহমেদ মিলন, যুগ্ম আহ্বায়ক, সাঘাটা উপজেলা বিএনপি; জনাব এ.কে.এম জসিউল করিম পলাশ, সভাপতি, বোনারপাড়া ইউনিয়ন বিএনপি; জনাব মামুন কাদির সুমন, সদস্য সচিব, সাঘাটা উপজেলা যুবদল; জনাব জাহাঙ্গীর কবির জুয়েল, যুগ্ম আহ্বায়ক, সাঘাটা উপজেলা যুবদল; জনাব মোঃ হারুন আকন্দ, যুগ্ম আহ্বায়ক, সাঘাটা উপজেলা যুবদল; জনাব আনিসুর রহমান, যুগ্ম আহ্বায়ক, সাঘাটা উপজেলা যুবদল; জনাব মোঃ মোশাররফ হোসেন মাকসুদ, যুগ্ম আহ্বায়ক, সাঘাটা উপজেলা যুবদল; এবং জনাব শামীম আহমেদ, যুগ্ম আহ্বায়ক, সাঘাটা উপজেলা যুবদল। জনাব, শহিদুল ইসলাম বাদল, সদস্য সচিব, সেচ্ছাসেবী সেবক দল উপজেলা এবং জনাব হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত সভাপতি, বোনারপাড়া ইউনিয়ন যুবদল। অনুষ্ঠানে বিএনপি, যুবদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

স্থান:
  • রংপুর

Related posts

সাঘাটায় জামায়াত কর্মী সালাহ উদ্দিন হত্যার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন