রাজনীতি

সাহিদ ইকবাল আহ্বায়ক, সোহেল রানা সদস্য সচিব: সাঘাটা উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

মোঃ কামরুল হাসান পায়েল, সাঘাটা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাইবান্ধা জেলা শাখার অধীনে সাঘাটা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সাইফুল ইসলাম সাহিদ ইকবালকে আহ্বায়ক এবং মোঃ সোহেল রানাকে সদস্য সচিব করা হয়েছে।

গাইবান্ধা জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ শহীদুজ্জামান সরকার শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হাসান আলাল ও সদস্য সচিব ওয়ালিদ শাকিলের স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এ কমিটি ঘোষণা করা হয়। পত্রে স্বাক্ষরের তারিখ ২০ অক্টোবর ২০২৬ উল্লেখ রয়েছে।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন জিয়ান আহমেদ রাজু। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আল মোজাদ্দেদ সুজন, মইনুল হাসান খোকন, শাহরিয়ার কবির স্বপ্ন, মোস্তাফা হাসান সৌরভ ও সিরাজুল ইসলাম। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন রায়হান সিদ্দিকী ও মোহাইমিনুল ইসলাম মনির।

অনুমোদনপত্রে আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থান:
  • রংপুর

Related posts

সাঘাটায় জামায়াত কর্মী সালাহ উদ্দিন হত্যার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

mdjhsagor0099@gmail.com

সাঘাটায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

krHasan

সাঘাটায় ছাত্রদলের নতুন কমিটি গঠনে বোনারপাড়ায় আনন্দ মিছিল

krHasan

সাঘাটায় যুবদলের উদ্যোগে দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

krHasan

মন্তব্য করুন