Uncategorized

সাদুল্লাপুরে শিক্ষক-কর্মচারী সমবায় ইউনিয়নে ৫ পদে যারা নির্বাচিত হলেন

সাদুল্লাপুরে শিক্ষক কর্মচারী ইউনিয়নের চেয়ারম্যান হারুন এবং সেক্রেটারি শহিদুল নির্বাচিত
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:
মোঃ সাজ্জাদ হোসেন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর নির্বাচনে চেয়ারম্যান পদে হারুন অর রশিদ মিয়া এবং সেক্রেটারি পদে শহিদুল হক নির্বাচিত হয়েছেন।
শনিবার দুপুরে সাদুল্লাপুর কে এম পাইলট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে বিশেষ সাধারণ সভায় কার্যক্রম অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি খালেদ বিন আব্দুল আজিজ।

অন্যান্য পদে ট্রেজারার জহুরুল হক এবং ডিরেক্টর পদে মাহমুদুল হক ও জিল্লুর রহমান সরকার নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য সহসভাপতি পদে কোন বৈধ প্রার্থী না থাকায় পদটি শুন্য ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুজ্জামান সরকার।জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক এটিএম রাকিবুল হাসান, কালব লিমিটেডের গাইবান্ধা জেলা ব্যবস্থাপক মো. আব্দুল আউয়াল, নির্বাচন কমিটির সদস্য মাহবুবজ্জামান, শাখা ব্যবস্থাপক রেজাউল করিম ছাড়াও ব্যবস্থাপনা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত চেয়ারম্যান হারুন অর রশিদ মিয়া বলেন, সদস্যদের সহযোগিতা নিয়ে সংগঠনের উন্নয়ন ও সদস্যদের স্বার্থে কাজ করা হবে। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সদস্যবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শেষে সংগঠনের নবনির্বাচিতদের শপথ গ্রহণ ও দায়িত্বভার হস্তান্তর করা হয়।

স্থান:

    Related posts

    ১৯ সেপ্টেম্বর লংমার্চ সফল করতে পলাশবাড়ীতে জামায়াতের আলোচনা সভা

    samiulislam

    ১১ নং খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদে

    mdsajjad

    ঘেগার বাজার মানব সেবা ফাউন্ডেশন’-এর আত্মপ্রকাশ, মানবসেবায় ৯ দফা লক্ষ্য নির্ধারণ

    mdriyadul70

    খোর্দ্দকোমরপুর খানকাশরীফ মাদ্রাসায় ওয়াশব্লক নির্মাণের লে -আউট প্রদান

    mdsajjad

    মন্তব্য করুন