মোঃ কামরুল হাসান পায়েল, সাঘাটা(গাইবান্ধা) প্রতিনিধি:
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে গাইবান্ধার সাঘাটায় র্যালি, রোডশো ও পরামর্শ বুথের আয়োজন করা হয়েছে। উন্নয়ন সহযোগী সংস্থা বোনারপাড়ার আয়োজনে দিবসটির কর্মসূচির অংশ হিসেবে বোনারপাড়া উপজেলা চত্বরে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে সেখানে রোডশোর আয়োজন করা হয়, যেখানে স্থানীয় নারীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচি পরিদর্শন করেন বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিউল করিম পলাশ ও সাঘাটা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন মন্ডল। এ ছাড়া সাঘাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর কবির জুয়েল, হারুনুর রশীদ ও আনিছুর রহমান এবং সাঘাটা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম ইকবাল ও সদস্য সচিব সোহেল রানা কর্মসূচি পরিদর্শনে অংশ নেন।
অনুষ্ঠানে নির্যাতিত নারীদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য একটি পরামর্শ বুথ খোলা হয়। বুথে পরামর্শ প্রদানের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আব্দুল আউয়াল।
- রংপুর