গাইবান্ধার সাঘাটায় দীর্ঘ ৫ মাস ধরে নিখোঁজ সামিরন বেগম, সন্ধান চায় পরিবার

মোঃ কামরুল হাসান পায়েল, সাঘাটা প্রতিনিধি:

গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ১০ নম্বর বোনারপাড়া ইউনিয়নের পূর্ব শিমুলতাইড় (৫ নম্বর ওয়ার্ড) এলাকার পরিচিত মুখ মোছা: সামিরন বেগম দীর্ঘ পাঁচ মাস ধরে নিখোঁজ রয়েছেন। এলাকায় তিনি ‘সামিরন পাগলী’ নামেও পরিচিত। এছাড়া বোনারপাড়া চৌরাস্তায় ঝালমুড়ি বিক্রেতা সাকিলের মা হিসেবে ছোট-বড় সবার কাছে তিনি সুপরিচিত।

পারিবারিক সূত্রে জানা যায়, গত পাঁচ মাস আগে নিজ এলাকা থেকে নিখোঁজ হন সামিরন বেগম। এরপর থেকে পরিবার ও আত্মীয়স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। কোনো সুসংবাদ না পাওয়ায় বর্তমানে তার পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

যদি কোনো হৃদয়বান ব্যক্তি উক্ত মহিলার কোনো সন্ধান পেয়ে থাকেন অথবা কোথাও দেখে থাকেন, তবে নিচে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে আকুল অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগের নম্বর:
01736841678
01717062122

আপনার সামান্য একটি তথ্য বা সহযোগিতা ফিরিয়ে দিতে পারে একজন মাকে তার পরিবারের কাছে।

স্থান:

    মন্তব্য করুন