সারা দেশ

গাইবান্ধায় পানিসম্পদ প্রতিমন্ত্রীর নদীভাঙন এলাকা পরিদর্শন: এমপি আব্দুল ওয়ারেছের উপস্থিতিতে মেগা প্রকল্পের আশ্বাস

মোঃ জাহিদ হাসান, সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা:
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল ওয়ারেছের সার্বক্ষণিক উপস্থিতিতে জেলার বিভিন্ন বন্যা ও নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার (৮ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত নৌপথে সদর, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার ভাঙনকবলিত স্থানগুলো ঘুরে দেখেন তারা।

পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওয়ারেছ নদীভাঙন কবলিত মানুষের দুর্দশার চিত্র ও স্থায়ী সমাধানের প্রয়োজনীয়তা প্রতিমন্ত্রীর সামনে জোরালোভাবে তুলে ধরেন। এমপির দাবির পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে ভাঙন কবলিত স্থানগুলোতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার জন্য পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) কড়া নির্দেশ প্রদান করেন।

পরে ফুলছড়ির দক্ষিণ কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক পথসভায় পানিসম্পদ প্রতিমন্ত্রী ঘোষণা দেন, গাইবান্ধার নদীভাঙন স্থায়ীভাবে রোধ করতে ১ হাজার কোটি ও ৮০০ কোটি টাকার দুটি বৃহৎ প্রকল্প অতিদ্রুত টেন্ডারের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

এমপি আব্দুল ওয়ারেছ ও পানিসম্পদ প্রতিমন্ত্রীর এই পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুলসহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Related posts

বোনারপাড়া বাজারের প্রধান সড়ক খানাখন্দে ভরা: ড্রেন উপচে নোংরা পানিতে চরম দুর্ভোগ

krHasan

বোনারপাড়ায় হত্যা মামলা কেন্দ্রিক বাণিজ্য ও নিরপরাধীদের হয়রানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত

mdjhsagor0099@gmail.com

ফুলছড়ির উদাখালীতে সার নিতে উপচে পড়া ভিড়, ২ জনের বিপরীতে মিলছে ১ বস্তা।

rakibhasanfulchari

মফস্বলে দক্ষ সাংবাদিক তৈরিতে ‘দৈনিক গাইবান্ধার মুখ’-এর বার্ষিক প্রতিনিধি সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

mdjhsagor0099@gmail.com

সাঘাটায় জামায়াত কর্মী সালাহ উদ্দিন হত্যার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন