মোঃ কামরুল হাসান পায়েল,সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সাবেক নেতা মোহাঃ নুরনবী বেপারীকে (৫০) গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নুরনবী বেপারী উপজেলার ঝরা বর্ষা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। তিনি গাইবান্ধা জেলা কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং ঘুড়িদহ ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাবেক সহসভাপতি ছিলেন।
সাঘাটা থানা পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত অভিযান ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে নুরনবী বেপারীকে গ্রেফতার করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
- রংপুর