লগইন
লগইন
সারা দেশ

সাঘাটায় মৃত ব্যক্তির মজলিসের খাবার খেয়ে অসুস্থ তিন শতাধিক, বিভিন্ন হাসপাতালে ভর্তি

মোঃ কামরুল হাসান পায়েল সাঘাটা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলার কালপানি নয়াপাড়া গ্রামে একটি মজলিসের খাবার খেয়ে তিন শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তীব্র উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর কালপানি নয়াপাড়া গ্রামের মৃত জাইদুল ইসলামের (বাবলু ব্যাপারীর ছেলে ও কলিম উদ্দীন ব্যাপারীর ভাতিজা) স্মরণে একটি মজলিসের আয়োজন করা হয়। ওই মজলিসের খাবার তৈরির জন্য স্থানীয়দের কাছ থেকে চাল ও আর্থিক সহায়তা সংগ্রহ করা হয়েছিল।

মজলিসে আমন্ত্রিত ও উপস্থিত লোকজন খাবার গ্রহণের পর থেকেই একে একে ডায়রিয়া, বমিসহ বিভিন্ন শারীরিক অসুস্থতার উপসর্গ দেখা দেয়। সময়ের সাথে সাথে অসুস্থ মানুষের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়তে থাকে। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁদের স্থানীয় সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গাইবান্ধা জেনারেল হাসপাতাল এবং বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই অনুষ্ঠানের খাবার খেয়ে এত বিপুলসংখ্যক মানুষের হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণ নিয়ে এলাকায় নানা প্রশ্ন উঠেছে। খাদ্যে বিষক্রিয়া (ফুট পয়জনিং) নাকি অন্য কোনো কারণে এমনটি ঘটেছে, তা নিশ্চিত করতে অবিলম্বে খাবার ও পানির নমুনা পরীক্ষা এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

স্থান:
  • রংপুর

Related posts

মফস্বলে দক্ষ সাংবাদিক তৈরিতে ‘দৈনিক গাইবান্ধার মুখ’-এর বার্ষিক প্রতিনিধি সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

mdjhsagor0099@gmail.com

ইউএনও না থাকায় ভোগান্তিতে সাঘাটাবাসী, তিন সপ্তাহ ধরে কার্যক্রম ব্যাহত

krHasan

বোনারপাড়ায় হত্যা মামলা কেন্দ্রিক বাণিজ্য ও নিরপরাধীদের হয়রানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত

mdjhsagor0099@gmail.com

সাঘাটায় জামায়াত কর্মী সালাহ উদ্দিন হত্যার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

mdjhsagor0099@gmail.com

সাঘাটায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সাদা ছড়ি বিতরণ অনুষ্ঠিত

krHasan

কয়েলের আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু, গরু-ছাগলসহ ৩২ হাজার টাকা ছাই

krHasan

মন্তব্য করুন