মোঃ কামরুল হাসান পায়েল সাঘাটা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটায় নানা আয়োজনের মধ্য দিয়ে ৫ অক্টোবর “বিশ্ব শিক্ষক দিবস-২০২৬” উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুল ওয়ারেছ এম.পি গাইবান্ধা-৫
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আমজাদ হোসেন আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রতন কুমার দত্ত, জনাব মোঃ আনিছুল ইসলাম এবং জনাব মোঃ আব্দুল্লাহী শাফী।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আলহাজ্ব মোহাম্মদ আলী, সাঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর জনাব মোঃ ইব্রাহীম হোসেন মণ্ডল,জনাব, এনামুল হক সরকার, সভাপতি, আদর্শ শিক্ষক ফেডারেশন(কলেজ) সাঘাটা উপজেলা শাখা, বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব জসিউল করিম পলাশ এবং সাঘাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব জাহাঙ্গীর কবির জুয়েল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোবাশ্বের আলী এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব আতিকুর রহমান আতিক।
উক্ত র্যালি ও আলোচনা সভায় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বক্তারা শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়ন এবং সমাজে শিক্ষকদের মর্যাদা ও অধিকার রক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন।
- রংপুর