মোঃ কামরুল হাসান পায়েল, সাঘাটা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটায় সবুজ-বাংলা জেনারেল হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের উদ্দেশ্যে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২ অক্টোবর) লায়ন ফাউন্ডেশনের সহযোগিতায় এবং সবুজ-বাংলা জেনারেল হাসপাতাল ও ডা. ইব্রাহিম আই কেয়ার সেন্টারের যৌথ বাস্তবায়নে এই ক্যাম্পের উদ্বোধন করেন অত্র আসনের (গাইবান্ধা-৫) মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ
উদ্বোধনী অনুষ্ঠানে সবুজ-বাংলা জেনারেল হাসপাতালের চেয়ারম্যান জনাব ডা. এটিএম. রাশেদুন নবী-র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাঘাটা উপজেলা শাখা আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা শাখা সেক্রেটারি জনাব আব্দুল গফুর ও জামায়াত নেতা জনাব আব্দুল ওয়াহেদসহ উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে লাইন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ও চিকিৎসাসেবা প্রদানকারী মেডিকেল টিমের সদস্যবৃন্দ, স্থানীয় সুধীজন এবং চিকিৎসা নিতে আসা বিভিন্ন এলাকার শত শত সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বোনারপাড়া ১নং রেলগেটে অবস্থিত সবুজ-বাংলা জেনারেল হাসপাতালে ২ ও ৩ অক্টোবর দিনব্যাপী দরিদ্র রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, চক্ষু চিকিৎসা পরামর্শ ও চোখের ছানি অপারেশনের জন্য রোগী বাছাই করা হচ্ছে। ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে চক্ষু রোগীদের প্রয়োজনীয় সেবা ও পরামর্শ দেওয়া হচ্ছে।
বিনামূল্যে এই চক্ষু সেবা পেয়ে এলাকার দরিদ্র ও অসহায় মানুষ সন্তোষ প্রকাশ করেছেন এবং আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন।
- রংপুর