লগইন
লগইন
অপরাধ

সাঘাটায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৫০ পিস ইয়াবাসহ আটক ১

মোঃ কামরুল হাসান পায়েল, সাঘাটা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জুলহাস উদ্দিন পিন্টু (৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বালাসী নদীর ব্রিজের উত্তর পাশে মোল্লারহাট ঘাটসংলগ্ন বালিয়াচর বেড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মোঃ জাকির হোসেনের নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করে। এ সময় ওয়ারলেস অপারেটর মোঃ সুমন চৌধুরীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

অভিযানকালে বালিয়াচর গ্রামের মোঃ জাহিদ হাসানের মালিকানাধীন ভাড়া দেওয়া পশ্চিম পাশের আবাদি জমিতে টিনের বেড়া ও চালার একটি বসতঘরে তল্লাশি চালানো হয়। ঘরের ভেতরে বাঁশের মাচার ওপর মাছের ফিডের বস্তার নিচে লুকিয়ে রাখা একটি নীল রঙের জিপারযুক্ত পলিব্যাগ থেকে ৫০ পিস কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক ওজন ৫ গ্রাম এবং এর অবৈধ বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোঃ জুলহাস উদ্দিন পিন্টুকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া অনুসরণ করে সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা প্রস্তুতের মাধ্যমে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়। পাশাপাশি রাসায়নিক পরীক্ষার জন্য উদ্ধারকৃত ইয়াবা থেকে একটি নমুনা আলাদাভাবে সংরক্ষণ করা হয়েছে।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং আটক আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকের বিস্তার রোধে জোরালো ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে

স্থান:
  • রংপুর

Related posts

সাঘাটায় পরিবেশদূষণকারী অবৈধ কয়লা তৈরির চুল্লি ধ্বংস করল ভ্রাম্যমাণ আদালত

krHasan

রাষ্ট্রীয় কোষাগারের টাকায় সাঘাটায় আওয়ামী লীগ পুনর্বাসন: ঠিকাদার ওবায়দুরের চাঞ্চল্যকর তৎপরতা

mdjhsagor0099@gmail.com

সাঘাটায় কাঁটাখালী নদীতে ড্রেজার বসিয়ে অবৈধ বালু উত্তোলন: অতিষ্ঠ এলাকাবাসী, ডিসি কার্যালয়ে অভিযোগ

krHasan

সাঘাটায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান, কাঁকড়া চালকের কারাদণ্ড

krHasan

সাঘাটায় মাদকের সয়লাব: ৭ মাদক কারবারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসি, এসপি, ইউএনও ও ওসির কাছে আবেদন

krHasan

অবৈধভাবে রাসায়নিক সার মজুদ, ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

krHasan

মন্তব্য করুন