সারা দেশ

কয়েলের আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু, গরু-ছাগলসহ ৩২ হাজার টাকা ছাই

মোঃ কামরুল হাসান পায়েল,সাঘাটা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলায় কয়েলের আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে পুড়ে খোরশেদ আলম (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি গরু, চারটি ছাগল ও নগদ ৩২ হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে তাঁর বসতঘরও সম্পূর্ণ পুড়ে গেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) ভোর আনুমানিক ২টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের হলদিয়া-কুমারপাড়া এলাকার সীমান্তঘেঁষা চরে এ ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলম ওই এলাকার মৃত গফুর হাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ঘরে জ্বালিয়ে রাখা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খড় ও ছনের ছাউনি দিয়ে তৈরি ঘরটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে পুরো ঘর পুড়ে যায়। ঘরের ভেতরে থাকা গরু-ছাগল, নগদ টাকা ও অন্যান্য মালামালও আগুনে ভস্মীভূত হয়। এ সময় খোরশেদ আলম ঘর থেকে বের হতে না পেরে পুড়ে মারা যান।

আগুন দেখে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বেশি হওয়ায় ঘর ও মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।

নিহতের এক ভাতিজা চাচার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনে ঘর, একটি গরু, চারটি ছাগল ও নগদ ৩২ হাজার টাকা পুড়ে গেছে। পরে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, খোরশেদ আলমের দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে। মেয়েদের অনেক আগেই বিয়ে হয়েছে। জীবিকার তাগিদে দুই ছেলে বাড়ির বাইরে থাকেন। তাঁর স্ত্রী বটতলা মথরপাড়া গ্রামে থাকতেন। ফলে ঘটনার সময় তিনি ঘরে একাই ছিলেন।

স্থানীয়রা জানান, গভীর রাতে আগুন লাগায় দ্রুত পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি। এলাকাবাসী ছুটে আসার আগেই ঘরটি পুড়ে যায়।

এ ছাড়া আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারটির আরও তিনটি গরু অসুস্থ হয়ে পড়েছে। সেগুলোর চিকিৎসা চলছে। তবে মোট আর্থিক ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

হলদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ রানা বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। পরে নিহতের দাফনের ব্যবস্থা করা হয়।

স্থান:
  • রংপুর

Related posts

ফুলছড়ির উদাখালীতে সার নিতে উপচে পড়া ভিড়, ২ জনের বিপরীতে মিলছে ১ বস্তা।

rakibhasanfulchari

বোনারপাড়ায় হত্যা মামলা কেন্দ্রিক বাণিজ্য ও নিরপরাধীদের হয়রানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত

mdjhsagor0099@gmail.com

বোনারপাড়া বাজারের প্রধান সড়ক খানাখন্দে ভরা: ড্রেন উপচে নোংরা পানিতে চরম দুর্ভোগ

krHasan

সাঘাটায় জামায়াত কর্মী সালাহ উদ্দিন হত্যার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

mdjhsagor0099@gmail.com

সাঘাটায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

krHasan

গাইবান্ধায় পানিসম্পদ প্রতিমন্ত্রীর নদীভাঙন এলাকা পরিদর্শন: এমপি আব্দুল ওয়ারেছের উপস্থিতিতে মেগা প্রকল্পের আশ্বাস

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন