অপরাধ

সাঘাটায় যুবদল আহ্বায়ক টুকুর ওপর সশস্ত্র হামলা, হাসপাতালে চিকিৎসাধীন

মোঃ কামরুল হাসান পায়েল, সাঘাটা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মতিয়ার রহমান টুকুর ওপর ২০-২৫ জনের একদল দুষ্কৃতকারী সশস্ত্র হামলা চালিয়েছে। জুমারবাড়ি এলাকায় তাকে একা পেয়ে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সাঘাটার জুমারবাড়ি এলাকায় মতিয়ার রহমান টুকুকে একা পেয়ে ২০ থেকে ২৫ জনের একদল ফ্যাসিবাদের দোসর দুষ্কৃতকারী অতর্কিত আক্রমণ চালায়। হামলাকারীরা তাকে রড দিয়ে পেটানোর পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার পর হামলাকারী দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ দাবি করছি

স্থান:
  • রংপুর

Related posts

১৯ সেপ্টেম্বর লংমার্চ সফল করতে পলাশবাড়ীতে জামায়াতের আলোচনা সভা

samiulislam

সাঘাটায় পরিবেশদূষণকারী অবৈধ কয়লা তৈরির চুল্লি ধ্বংস করল ভ্রাম্যমাণ আদালত

krHasan

পলাশবাড়ী থানার সামনে অপহরণের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন

samiulislam

সাঘাটায় বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

krHasan

রাষ্ট্রীয় কোষাগারের টাকায় সাঘাটায় আওয়ামী লীগ পুনর্বাসন: ঠিকাদার ওবায়দুরের চাঞ্চল্যকর তৎপরতা

mdjhsagor0099@gmail.com

আদালতের স্থিতাবস্থা অমান্য করে ধর্মীয় সাইনবোর্ড টাঙিয়ে পৈতৃক জমি দখলের অভিযোগ সাঘাটায়!

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন