অপরাধ

সাঘাটায় বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটায় বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে এক সন্তানের জননী (২১) এক তরুণীকে নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। ভুক্তভোগী তরুণীকে চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বিকেলে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের মো. আলমের ছেলে সৈকত (২৮) এবং কচুয়া ইউনিয়নের উল্লা সোনাতলা (হাজীপাড়া) গ্রামের মো. বাদল মিয়ার ছেলে মোহাম্মদ মুস্তাকিম (২০)। ভুক্তভোগী তরুণী টেপা পদুমশহর গ্রামের সিদ্দিক ব্যাপারীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গোবিন্দগঞ্জে বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে রওয়ানা হন ওই তরুণী। বোনারপাড়া এলাকায় পৌঁছালে সৈকতের সাথে তাঁর কথা হয়। পরে সৈকত ও মুস্তাকিম তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে ভ্যানযোগে হেলেঞ্চা এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যায়। রাত আনুমানিক ১০টার দিকে একটি পরিত্যক্ত ইটভাটায় দুই যুবক তাঁকে জোরপূর্বক ধর্ষণ করে।

এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে এবং অভিযুক্ত দুই যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে সাঘাটা থানার ওসি মো. দুরুল হুদা জানান, “এ ঘটনায় সাঘাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নং-৬, তারিখ: ১১/১০/২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগীর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থান:
  • রংপুর

Related posts

সাঘাটায় পূর্বশত্রুতার জেরে দেড় বিঘা জমির ধান বিষ দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ

krHasan

রাষ্ট্রীয় কোষাগারের টাকায় সাঘাটায় আওয়ামী লীগ পুনর্বাসন: ঠিকাদার ওবায়দুরের চাঞ্চল্যকর তৎপরতা

mdjhsagor0099@gmail.com

বোনারপাড়ায় অবৈধভাবে সার সংরক্ষণের দায়ে ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা

krHasan

আদালতের স্থিতাবস্থা অমান্য করে ধর্মীয় সাইনবোর্ড টাঙিয়ে পৈতৃক জমি দখলের অভিযোগ সাঘাটায়!

mdjhsagor0099@gmail.com

বোনারপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৪ মামলায় আড়াই হাজার টাকা জরিমানা

krHasan

সাঘাটায় কাঁটাখালী নদীতে ড্রেজার বসিয়ে অবৈধ বালু উত্তোলন: অতিষ্ঠ এলাকাবাসী, ডিসি কার্যালয়ে অভিযোগ

krHasan

মন্তব্য করুন