ভ্রাম্যমান প্রতিনিধি গাইবান্ধা:
মোঃ সাজ্জাদ হোসেন
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দ কোমরপুর খানকাহ শরীফ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াশব্লক (টয়লেট) নির্মাণের লে-আউট প্রদান উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ওয়াশব্লক নির্মাণকাজের লে-আউট প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১১নং খোর্দ্দ কোমরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নওশা আকন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মাদ্রাসা ও এতিমখানার সার্বিক উন্নয়ন, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের কল্যাণ এবং ওয়াশব্লক নির্মাণকাজের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
স্থানীয়রা জানান, মাদ্রাসা ও এতিমখানায় স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে ওয়াশব্লক নির্মাণের উদ্যোগটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।