লগইন
লগইন
রাজনীতি

সাঘাটায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মোঃ কামরুল হাসান পায়েল, সাঘাটা প্রতিনিধি (গাইবান্ধা): ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে সাঘাটা উপজেলা বিএনপি। শনিবার বোনারপাড়া উপজেলা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সদস্যসচিব সেলিম আহমেদ তুলিপ।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন প্রধান লাবু, যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন মন্ডল, উপজেলা যুবদলের আহ্বায়ক আহম্মেদ কবির শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহিদুল ইসলাম বাদল ও বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিউল করিম পলাশ।

এ ছাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্যসচিব সোহেল রানা এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য দেন।

বক্তারা বাংলাদেশের ইতিহাসে ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। তাঁরা বলেন, দিবসটি জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যা দেশের মানুষের স্মরণে থাকবে।

সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

স্থান:
  • রংপুর

Related posts

সাঘাটায় ছাত্রদলের নতুন কমিটি গঠনে বোনারপাড়ায় আনন্দ মিছিল

krHasan

সাঘাটায় যুবদলের উদ্যোগে দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

krHasan

সাঘাটায় জামায়াত কর্মী সালাহ উদ্দিন হত্যার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

mdjhsagor0099@gmail.com

সাহিদ ইকবাল আহ্বায়ক, সোহেল রানা সদস্য সচিব: সাঘাটা উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

krHasan

মন্তব্য করুন