সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:
‘জাতীয় যুব দিবস ২০২৬’ উপলক্ষে গাইবান্ধার সাঘাটায় আলোচনা সভা, যুব ঋণের চেক ও সাদা ছড়ি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, সাঘাটার যৌথ আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহা. আব্দুল ওয়ারেছ, এমপি, মাননীয় সংসদ সদস্য, ৩৩-গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) ও সদস্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোহা. মোস্তাফিজুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন— সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্ত, সাঘাটা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা গোলাম মোস্তফা সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সাঘাটা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, সাঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইব্রাহিম হোসেন, সাঘাটা উপজেলা যুবদলের আহবায়ক আহম্মেদ কবির শাহীন, বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিউল করিম পলাশ এবং জাতীয় নাগরিক পার্টি সাঘাটা উপজেলা শাখার আহবায়ক হাসানুজ্জামান লিমনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি যুবকদের মাঝে যুব ঋণের চেক এবং দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সাদা ছড়ি বিতরণ করেন। আলোচনা সভায় বক্তারা যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও দেশের সম্পদে পরিণত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
- রংপুর