বাণিজ্য

বোনারপাড়া বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সম্পাদক পলাশ

মোঃ কামরুল হাসান পায়েল, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বোনারপাড়া বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মাকছুদার রহমান ফারুক এবং সাধারণ সম্পাদক পদে রোকনুদৌলা পলাশ নির্বাচিত হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) দিনভর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

কমিটির অন্যান্য পদে আব্দুল লতিফ সহ-সভাপতি এবং খাইরুল ইসলাম, নুরুল ইসলাম ও শাহিনুর ইসলাম মোল্লা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

উক্ত নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সাঘাটা উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল কাফি সরকার। সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ভোটাররা।

স্থান:
  • রংপুর

মন্তব্য করুন