মোঃ কামরুল হাসান পায়েল, সাঘাটা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন পেয়েছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা অঞ্জন কুমার দাস।
গত ১১ নভেম্বর ২০২৬ তারিখে বিভাগীয় কমিশনারের কার্যালয়, রংপুর (সংস্থাপন শাখা) থেকে জারীকৃত এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়ন করা হয়।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, সাঘাটায় যোগদানের পূর্বে অঞ্জন কুমার দাস ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সুনামের সাথে কর্মরত ছিলেন। সেখান থেকে তাকে বদলি করে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় নতুন ইউএনও হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
খুব শীঘ্রই তিনি সাঘাটা উপজেলায় তার নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থান:
- রংপুর