রাকিব হাসান
ফুলছড়ি প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে মাদক বিক্রি ও মাদকের বিস্তার বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে স্থানীয় সচেতন যুব সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এসময় অংশগ্রহণকারীরা ‘STOP DRUG’ লেখা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে মাদক বিক্রি বন্ধ, মাদকবিরোধী অভিযান জোরদার এবং যুবসমাজ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা থেকে রক্ষার দাবি জানান।
বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। মাদকের বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক, তরুণ সমাজসহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মাদক বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তারা।
মানববন্ধনে মাদকমুক্ত ফুলছড়ি গড়ে তুলতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজনে: স্থানীয় সচেতন যুব সমাজ।
- রংপুর