ধর্ম

সাঘাটায় শহীদ সালাহউদ্দিনের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও কুলখানি অনুষ্ঠিত

সাঘাটা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কৃতি সন্তান ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক স্থানীয় নেতা শহীদ সালাহউদ্দিনের পরলৌকিক মুক্তির কামনায় দোয়া মাহফিল ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি পরিবারের পক্ষ থেকে আয়োজিত এই কর্মসূচিটি স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। এতে স্থানীয় সর্বস্তরের জনগণ, ধর্মপ্রাণ মুসল্লি ও মরহুমের শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।

অনুষ্ঠানে শহীদ সালাহউদ্দিনের বিদেহী আত্মার মাগফিরাত ও শাহাদাত কবুলিয়াতের জন্য বিশেষ মোনাজাত করা হয়। বক্তা ও উপস্থিত স্বজনেরা সালাহউদ্দিনের কর্মময় জীবন স্মরণ করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাঁর জান্নাতুল ফেরদাউস কামনায় মহান আল্লাহর দরবারে খাস দোয়া করেন।

দোয়া ও স্মরণসভা শেষে উপস্থিত সকলের মাঝে গাইবান্ধার ঐতিহ্যবাহী খাবার ‘পিটালি ও সাদা ভাত’ পরিবেশন করা হয়। কর্মসূচিটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করায় পরিবারের পক্ষ থেকে উপস্থিত ও সহযোগিতা করা সকল এলাকাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।

স্থান:
  • রংপুর

Related posts

রাষ্ট্র যখন উপাস্য: জাতিরাষ্ট্রের মেটাফিজিক্যাল দাবি

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন