সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:
পুত্রসন্তান না থাকার সুযোগ নিয়ে আপন ভাইয়ের পৈতৃক জমি দখলের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে গাইবান্ধার সাঘাটা উপজেলার শিমুলতাইড় গ্রামে। ‘তোর তো ছেলে নেই, শুধু মেয়ে। মেয়ে তো শ্বশুরবাড়ি থাকবে, তুই এখানে বাড়ি করে কী করবি’—দীর্ঘদিন ধরে এমন খোঁটা দিয়ে তাজুল ইসলাম (৫৩) নামে এক বৃদ্ধকে তার প্রাপ্য জমিতে বাড়ি করতে বাধা দিয়ে আসছিল তার ভাই সেকেন্দার আলী ও ভাতিজারা। এর জেরে বর্বরোচিত হামলার শিকার হয়ে তাজুল ইসলাম বর্তমানে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। জানা যায়, গত ৫ নভেম্বর দুপুরে সেকেন্দার আলী, তার ছেলে নাজমুল, নাহিদ, নাফিস ও পুত্রবধূ জুঁই বেগম সংঘবদ্ধ হয়ে তাজুল ইসলামের বাড়িতে অনধিকার প্রবেশ করে ভাঙচুর চালায়। এ সময় তাজুল ইসলামের মেয়ে জামাই (সাংবাদিক) জাহিদ হাসান ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। কিন্তু হামলাকারীরা চরম ঔদ্ধত্য দেখিয়ে পুলিশের সামনেই তাজুল ও তার মেয়ে জামাইয়ের ওপর চড়াও হয় এবং এলোপাতাড়ি মারধর করে। হামলায় ঘরের দরজা-জানালা ভেঙে ব্যাপক ক্ষতি হয়। এ ঘটনায় সাঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
‘তোর তো ছেলে নেই, এখানে বাড়ি করে কী করবি’—খোঁটা দিয়ে বৃদ্ধের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
স্থান: